প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Jun 17, 2026
তজুমদ্দিনে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
তজুমদ্দিন প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) উপজেলার ঐতিহ্যবাহী চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
“ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ শিবিরে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী হারুনুর রশীদ। তিনি বলেন, “সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াতের প্রতিটি কর্মীকে সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক হিসেবে গড়ে উঠতে হবে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি জেনারেল মুহা. নিজামুল হক নাঈম। তিনি বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে কর্মীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এছাড়া উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন এবং তজুমদ্দিন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মো. নুর নবী।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এই শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করেন। তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক কর্মী ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন